After I love mountains! [ENG-BN]



As a Bangladeshi, I can say that the majority of Bangladeshi people do not know what the beauty of mountains is like or what life there is like. A big reason for this is that Bangladesh is, overall, a flat and wetland country. About 80% of the country is flat land and wetlands. Bangladesh is called the largest delta in the world. Furthermore, due to this landscape, most people have never seen mountains; they are used to seeing mountains only on screens, perhaps in movies or plays. Another big reason that has made this situation even more difficult is that Bangladeshi people are not as travel-enthusiastic as they are foodies. For this reason, most people, especially a large part of the older generation, have never been involved in traveling, although this situation is currently changing. However, the hilly areas here are not easily accessible; due to the poor condition of transportation and the lack of good management for tourists, this situation has not improved much.
[BN: একজন বাংলাদেশি হিসেবে এটা বলতে পারি যে, বাংলাদেশের সিংহভাগ জনগণই জানে না পাহাড়ের সৌন্দর্য কেমন এবং এখানকার জীবনযাপনই বা কেমন। এর বড় কারণ হচ্ছে বাংলাদেশ সর্বোপরি একটা সমতল এবং জলাভূমির দেশ। এদেশের প্রায় ৮০% জায়গাই সমতল এবং জলাভূমি। বাংলাদেশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। আরো বলা যায়, এই ভূপ্রকৃতির কারণে বেশিরভাগ লোক কখনোই পাহাড় দেখে নাই; পাহাড়ের দর্শন তারা শুধু স্ক্রিনের পর্দাতেই দেখে অভ্যস্ত, হয়তো সিনেমা কিংবা নাটকে। আরেকটা বড় কারণ এই অবস্থাটাকে আরো কঠিন করে তুলেছে, আর সেটা হলো—বাংলাদেশের মানুষ এতটা ভ্রমণপিপাসু না যেমনটা তারা খাদ্যরসিক। এই কারণে বেশিরভাগ লোক, বিশেষ করে প্রবীণ গোষ্ঠীর বড় একটা অংশ ঘুরতে যাওয়ার সাথে কখনোই ছিল না, যদিও বর্তমানে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। তবে পাহাড়ি এলাকাগুলোও এখানে সহজগম্য নয়; যাতায়াতের বেহাল দশা এবং ট্যুরিস্টদের জন্য ভালো ম্যানেজমেন্ট না থাকায় এই দশার খুব বেশি উন্নতি হয় নাই।]
Anyway, for these reasons, I have been lucky enough to climb the mountains of Bangladesh only once, when I went to visit the Himchari waterfall at Cox's Bazar sea beach. Besides, that mountain was not as high as what I find in the mountains of Beijing. And Cox's Bazar does not fall among the famous hilly regions of Bangladesh. The country's only hilly regions fall into distant and weakly connected districts like Bandarban, Rangamati, and Khagrachari. Slight mountains can be seen in some areas of Cox's Bazar and Chittagong, which include this Himchari mountain. And the entire northern part of Beijing is covered with high mountains, many of which I have set foot on.
[BN: যাইহোক, এসব কারণে আমি মাত্র একবার বাংলাদেশের পাহাড়ে ওঠার সৌভাগ্য লাভ করেছি, যেবার আমি কক্সবাজার সি-বিচের হিমছড়ি ঝর্ণা পরিদর্শনে গিয়েছিলাম। এছাড়াও সেই পাহাড় খুব উঁচু ছিল না যেমনটা আমি বেইজিংয়ের পাহাড়গুলোতে পাই। আর কক্সবাজারও বাংলাদেশের প্রখ্যাত পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে পড়ে না। দেশের একমাত্র পাহাড়ি অঞ্চলটা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির মতো দূরবর্তী এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার জেলাগুলোতেই পড়ে। কক্সবাজার আর চট্টগ্রামের কিছু এলাকায় সামান্য পাহাড় দেখা যায়, যার মধ্যে এই হিমছড়ির পাহাড়ও পড়ে। আর বেইজিংয়ের পুরো উত্তরাংশ জুড়েই রয়েছে সুউচ্চ পর্বতমালা, যেগুলোর অনেকগুলোতেই আমার পা পড়েছে।]





There are also many mountains around my living place in Huairou, which can be explored very easily. They are not very high, so the tracks are also very accessible and well-maintained. However, I have written a lot about those mountains; but today the mountains I will write about are located in the far north of Beijing and most of these mountains are not for climbing. However, there are many tourist spots in these areas from which the beauty of these wild mountains can be easily enjoyed.
[BN: আমার লিভিং প্লেস হুয়াইরোর আশেপাশেও অনেক পাহাড় রয়েছে, যেখানে খুব সহজেই এক্সপ্লোর করা যায়। সেগুলো খুব বেশি উঁচু না, তাই ট্র্যাকগুলোও অনেক সহজলভ্য এবং ওয়েল-মেইনটেইন্ড। তবে আমি সেসব পাহাড়গুলো নিয়ে অনেক লিখেছি; কিন্তু আজকে আমি যেসব পাহাড় সম্পর্কে লিখব সেগুলো বেইজিংয়ের উত্তরের শেষদিকে অবস্থিত এবং এসব পাহাড়ের বেশিরভাগই আরোহণের জন্য নয়। তবে এসব এলাকায় অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে যেখান থেকে এসব ওয়াইল্ড পাহাড়গুলোর সৌন্দর্য খুব সহজেই উপভোগ করা যায়।]
I mentioned a place like this in my previous post, where I wrote about the glass bridge on the mountain peak for the first time. Today I will only talk about the surrounding mountains. First of all, I want to say that I have never traveled to such a fully mountain-enclosed scenic area before; although I visited a part of this area two years ago, which was a larger area than this but the height was relatively lower.
[BN: আমি আমার আগের পোস্টে এমনই একটা জায়গার কথা বলেছি, যেখানে আমি প্রথমবারের মতো পাহাড়ের চূড়ার গ্লাস ব্রিজ সম্পর্কে লিখেছিলাম। আজ আমি শুধু আশেপাশের পাহাড়-পর্বত নিয়ে বলব। প্রথমেই বলতে চাই, আমি এর আগে কখনোই এমন পুরোপুরি পাহাড়ে ঘেরা সিনিক এরিয়া ভ্রমণ করি নাই; তবে এই এলাকারই একটা অংশ দুই বছর আগে ভিজিট করেছিলাম, যেটা এটার চেয়েও বেশি বড় এরিয়া ছিল কিন্তু উচ্চতা তুলনামূলক কম ছিল।]




From the beginning, the place gave me a complete wildlife feel, as only mountains could be seen all around. The road I came through was also a valley, through which a river flowed (the name of which is X). Since it was the summer season, the green beauty of the mountains was worth seeing. As I said before, the mountains here are much higher than other places. It seemed that the peaks of some nearby mountains were covered in clouds. Although it was a sunny day, I felt that on cloudy days in the rainy season, these peaks are definitely covered in clouds.
[BN: প্রথম থেকেই জায়গাটা আমাকে একটা কমপ্লিট ওয়াইল্ডলাইফের ফিল দিয়েছে, যেহেতু এখানকার চারপাশ জুড়ে শুধুই পাহাড় চোখে পড়ে। যেই রাস্তা দিয়ে এসেছি সেটিও একটা উপত্যকা, যার মধ্য দিয়ে বয়ে গেছে একটা নদী (যেটার নাম X)। যেহেতু এটা ছিল সামার সিজন, পাহাড়ের সবুজ সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। আগেও বলেছি এখানকার পাহাড়গুলো অনেক উঁচু অন্যান্য জায়গার চেয়ে। মনে হচ্ছিল পাশের কিছু পাহাড়ের চূড়া মেঘে ঢেকে গেছে। যদিও এটা সানি ডে ছিল, কিন্তু আমার মনে হয়েছে মেঘলা দিনে বর্ষা মৌসুমে এখানকার চূড়াগুলো নিশ্চিতভাবেই মেঘে ঢেকে থাকে।]
The mountains here are very high and very steep, which is very difficult to climb. Most of the mountains here are made of rock, so big trees are relatively less common. So, tourist places often use cable cars to reach the peaks, although it is possible to climb the mountains by trekking, but it is time-consuming and difficult. And visitors can explore very little of the vast mountainous area here. Because it is forbidden to go into the deep mountains, only designated areas are open for all.
[BN: এখানকার পাহাড় গুলা খুবি উচু এবং অনেক খাড়া যা আরোহোন করা অনেক কঠিন। বেশিরভাগ পাহাড়ই এখানে পাথরের শিলা দিয়ে গঠিত এবং তাই বড় বড় গাছ তুলনা মুলক কম দেখা যায়। আর ট্যুরিস্ট প্লেস গুলা তাই চূড়ায় উঠার জন্য ক্যাবল কারের ব্যাবহার করে বেশির ভাগ সময়, যদিও ট্রাকিং করেও পাহাড়ে উঠা যায় তবে তা সময় সাপেক্ষ এবং কষ্টকর। আর এখানকার বিস্তীর্ণ পাহাড়ি এলাকার খুব অল্প এলাকাতেই ভিজিটররা এক্সপ্লোর করতে পারে। কারোন গহীন পাহাড়ে যাওয়া এখানে নিষেধ, শুধু মাত্র ডিজাইনেটেড যায়গা গুলোই ওপেন ফর অল।]




And the river that can be seen also looks very murky here because it was the rainy season when a lot of water flows due to mountain floods, but at other times the water is very clear. I was also fascinated by the distant mountains; there are very few settlements around, and it feels like stepping into a completely different world. It was a truly extraordinary travel experience for me that will remain unforgettable in my memories.
[BN: আর যে নদিটা দেখা যায় সেটাও অনেক ঘোলাটে লাগে এখানে কারোন এটা ছিল বর্ষাকাল যখন পাহাড়ি ঢলে প্রচুর পানি প্রবাহিত হয় কিন্তু অন্য সময় পানি অনেক পরিষ্কার থাকে। আমি দূরের পাহাড় গুলো দেখেও মুগ্ধ হয়েছি, আশে পাশে খুবি কম বসতি, পুরোপুরি অন্য রকম পৃথিবীতে চলে আসার মত অনুভুতি। এটা আমার জন্য সত্যিই একটা অসাধারণ ট্রাভেল।এক্সপেরিয়েন্স ছিল যা স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।]




I hope you enjoy my experience in the beautiful tourist spot Xinglianggu Scenic Area and its surrounding views of the mountains and the natural landscape. These fantastic photos of this scenic place with the amazing mountain trail and the brethtaking beauty of the naturer from the peak of the mountains is so beautiful. If you have any questions, let me know in the comments, and I will do my best to answer them.
Thanks a lot for your time and attention. I will catch up with you at the next one.
Wishing you a good day!
I took all the photos, and they are my own property. For the English Translation, I have used Gemini, as my original writing is in Bengali.

MD AL MAHADI HASANWelcome to Mahadi's small corner in the Hive Community from Bangladesh. He is a PhD student who is working at a research Institute in China. He has visited many destinations near Beijing, climbed up the Great Wall and mountains, tried new and exotic dishes here, tried skiing and many other events, and explored his country and wants to explore the rest of the world in the future. As a crypto enthusiast, he has a hobby of learning about Blockchains, cryptocurrencies, and their fascinating applications in the real world. He loves learning new things and tries to enjoy his life to the full. If you like his content, don't forget to upvote and leave a comment to show some love for him as a learner in the blogging sphere. You can also reblog his post if you want to. Also, don't forget to follow him to stay updated on his latest posts about his life and thoughts, including daily life and Blockchain games such as Splinterlands.
You can check out this post and your own profile on the map. Be part of the Worldmappin Community and join our Discord Channel to get in touch with other travelers, ask questions or just be updated on our latest features.
Dear @tanzil2024 !
East Asians said that Bangladesh had no mountains but plains and wetlands.
So, Since ancient times, Bangladesh has been the richest in the Indian subcontinent due to its abundance of food and the development of foreign trade.
Bangladesh has no mountains, but instead has the most fertile plains and wetlands in the Indian subcontinent!
The mountains in Beijing you took pictures of are higher and more beautiful than those in Bangladesh!
By the way, Cox's Bazar sea beach is the longest and beautiful in the world!
I remember the beauty of Cox's Bazar sea beach enjoyed with you and your friends!
I remember you were closest to your friend Shaheen!😄
Don no batt!
Yeah, there are very few mountains in Bangladesh, and I have the intention to visit some Bangladeshi mountains in the future.
Hiya, @lauramica here, just swinging by to let you know that this post made it into our Top 3 in Travel Digest #3029.
Your post has been manually curated by the @worldmappin team. If you like what we're doing, please drop by to check out all the rest of today's great posts and consider supporting other authors like yourself and us so we can keep the project going!
Become part of our travel community:
Thanks for the support!