Hiking Towards Mountains Deeper Peaks [ENG][BN]



After a break of several days, I have started writing on 'Hive Blog' again. I hope you are all doing well and enjoying the Football World Cup. I have also been trying to watch my favorite matches regularly, which meant I spent less time on Hive Blog during my leisure hours. However, today—after quite some time—I am sharing a travel and exploration-focused blog post with you.
[BN: বেশ কয়েক দিনের বিরতির পর আমি আবারও 'হাইভ ব্লগে' (Hive Blog) লেখা শুরু করেছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং বিশ্বকাপ ফুটবল উপভোগ করছেন। আমিও আমার পছন্দের খেলাগুলো নিয়মিত দেখার চেষ্টা করেছি, আর এই কারণে আমার অলস বা বাড়তি সময়ের মধ্যে হাইভ ব্লগে সময় দেওয়াটা একটু কমে গিয়েছিল। তবে আজ অনেক দিন পর আমি একটি ভ্রমণ বা অন্বেষণমূলক (Exploration) ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।]
This is a mountain valley known as Suanzaoyugou Park. It is located in the Shunyi District of Beijing Municipality, about 35 kilometers away from my institute. The most surprising part is that I cycled there myself! Cycling such a long distance and then hiking in the mountains made this trip far more strenuous and exhausting than any of my previous excursions. Since it is a valley, after traveling a short distance, I found myself reaching the mountain peaks. Beautiful trekking paths have been laid out to connect one peak to another. It is a fantastic and enjoyable spot for mountain hiking. Another appealing feature is that there is no admission fee; it is completely open to everyone.
[BN: এটি একটি পাহাড়ি উপত্যকা, যার নাম সানযায়ুগো পার্ক (Suanzaoyugou Park)। এটি বেইজিং মিউনিসিপ্যালিটির শুন্যি ডিস্ট্রিক্টে (Shunyi District) অবস্থিত। আমার ইনস্টিটিউট থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, আমি সেখানে নিজের বাইসাইকেলে চড়ে গিয়েছিলাম! এত দীর্ঘ পথ সাইকেল চালানোর পর পাহাড়ে হাইকিং করাটা আমার অতীতের যেকোনো ভ্রমণের চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য ও ক্লান্তিকর ছিল। যেহেতু এটি একটি উপত্যকা, তাই কিছুদূর যাওয়ার পর একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছিলাম। সেখানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য সুন্দর ট্র্যাকিং পথ তৈরি করা আছে। মাউন্টেন হাইকিংয়ের জন্য এটি অত্যন্ত চমৎকার এবং উপভোগ্য একটি জায়গা। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো, এখানে কোনো প্রবেশমূল্য বা এন্ট্রি ফি নেই— অর্থাৎ এটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত।]






As usual, I set out on my bicycle around 9 or 10 AM on Sunday. My initial plan was to visit a park featuring bodies of water—something akin to a 'Wetland Park.' However, upon arrival, I found the entire park submerged in water. I had to look for a new destination immediately, and that is how I discovered Suanzaoyugou Park.
[BN: বরাবরের মতোই আমি রবিবার সকাল ৯টা বা ১০টার দিকে সাইকেল নিয়ে বের হই। উদ্দেশ্য ছিল এমন একটি পার্কে যাওয়া, যার ভেতরে কিছু জলাশয় আছে— অনেকটা 'ওয়েটল্যান্ড পার্ক'-এর (Wetland Park) মতো। কিন্তু সেখানে গিয়ে দেখি পার্কের প্রায় পুরোটাই জলমগ্ন। তাই তৎক্ষণাৎ আমাকে নতুন আরেকটি জায়গা খুঁজতে হচ্ছিল এবং শেষমেশ আমি এই সানযায়ুগো পার্কটির সন্ধান পাই।]
To reach Suanzaoyugou Park, I had to cycle an additional 6 kilometers, crossing from the Miyun District into the Shunyi District. It was a bright, sunny day, with temperatures hovering between 25 and 27 degrees Celsius. I arrived near the park's main gate shortly after noon and began walking along the valley. At first, I saw only young children frolicking and having fun in the shallow waters of the valley. While the water reached waist-depth in some spots, it grew shallower as I ventured further in. Eventually, the water level dropped from knee-deep to ankle-deep before disappearing entirely, leaving behind only pebbles and the dense forest flanking the path.
[BN: সানযায়ুগো পার্কে যাওয়ার জন্য আমাকে অতিরিক্ত আরও ৬ কিলোমিটার সাইকেল চালাতে হয়েছিল এবং আমি মিয়ুন ডিস্ট্রিক্ট (Miyun District) থেকে শুন্যি ডিস্ট্রিক্টে চলে যাই। দিনটি বেশ রৌদ্রোজ্জ্বল ছিল এবং দিনের বেলা তাপমাত্রা ছিল প্রায় ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আমি পার্কের মূল ফটকের (Main gate) কাছাকাছি পৌঁছালাম দুপুর ১২টার পর এবং উপত্যকা বরাবর হাঁটতে শুরু করলাম। শুরুর দিকে শুধু ছোট ছোট ছেলেমেয়েদের উপত্যকার অল্প পানিতে হৈচৈ ও আনন্দ করতে দেখলাম। কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি ছিল, তবে যতই ভেতরের দিকে যাচ্ছিলাম, পানির পরিমাণ ততই কমে আসছিল। একপর্যায়ে পানি কমে হাঁটু থেকে গোড়ালি এবং শেষমেশ পানি পুরোপুরি শেষ হয়ে গেল; কেবল রইল নুড়িপাথর আর দুপাশের ঘন বনজঙ্গল।]






After hiking along that trail for about two hours, I reached the very summit of the mountain. The breathtaking beauty of the surroundings left me spellbound. All the fatigue from the arduous two-hour climb vanished in an instant once I beheld the view. Since it was early summer, the surrounding vegetation was lush and green, and the fresh, crisp air was invigorating. The brilliant sunshine and clear blue sky elevated the natural scenery to a whole new level that day.
[BN: সেই পথ বেয়ে আমি প্রায় ঘণ্টা দুয়েক হাঁটার পর একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। চারপাশের অপরূপ সৌন্দর্য আমাকে যেন বিমোহিত করে তুলল! এই যে দুই ঘণ্টা ধরে এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠলাম, চারপাশের দৃশ্য দেখার পর আমার সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। যেহেতু এটি ছিল গ্রীষ্মের শুরু (Early Summer), তাই চারপাশের গাছপালা সবুজে ঘেরা ছিল এবং নির্মল বাতাসে মন ভরে যাচ্ছিল। ঝলমলে রোদ আর পরিষ্কার নীল আকাশে উজ্জ্বল সূর্য সেদিন প্রকৃতিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। ]




Upon reaching the summit, I was surprised to find two separate paths branching off to my right and left, leading to even higher peaks. The entire route was visible from that vantage point. However, feeling utterly exhausted, I decided against attempting the climb to the final peak, as the path leading there was steep and treacherous. Instead, I simply savored the magnificent scenery from that height and spent about four hours wandering around the nearby peaks.
[BN: পাহাড়ের চূড়ায় ওঠার পর আমি অবাক হয়ে দেখলাম যে আমার দুপাশে— ডানে ও বামে— আলাদা দুটি রাস্তা চলে গেছে, যা দিয়ে আরও উঁচুতে থাকা চূড়াগুলোতে ওঠা সম্ভব। পুরো পথটি সেই নির্দিষ্ট বিন্দু থেকেই দেখা যাচ্ছিল। তবে প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে আমি আর একদম শেষের চূড়াটিতে ওঠার চেষ্টা করিনি, কারণ সেদিকের পথটি বেশ খাড়া ও দুর্গম ছিল। আমি বরং সেই উচ্চতা থেকেই চারপাশের বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করলাম এবং প্রায় ৪ ঘণ্টা সময় আশেপাশের চূড়াগুলোতে হাঁটাহাঁটি করে কাটালাম।]



I hope you enjoy my photos of this fantastic place with the amazing mountain valley and the beautiful natural scenic views of the mountain regions, with summer vibes, trees, and the surrounding green canopy, offering sketch-like views of the natural surroundings. If you have any questions, let me know in the comments, and I will do my best to answer them.
Thanks a lot for your time and attention. I will catch up with you at the next one.
Wishing you a good day!
I took all the photos, and these are my own property. The English translation has been done using Google Translate, as I wrote the original blog in Bengali.

You can check out this post and your own profile on the map. Be part of the Worldmappin Community and join our Discord Channel to get in touch with other travelers, ask questions or just be updated on our latest features.
Congratulations @tanzil2024! You received a personal badge!
Wait until the end of Power Up Day to find out the size of your Power-Bee.
May the Hive Power be with you!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
Check out our last posts:
Welcome back to blogging this mountain view it's amazing 🤩
What spectacular views of this mountainous area! The trails lead us to magical places that connect us directly with the most incredible spots, filled with tranquility and fresh air.
Congratulations @tanzil2024! You received a personal badge!
Participate in the next Power Up Day and try to power-up more HIVE to get a bigger Power-Bee.
May the Hive Power be with you!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
Check out our last posts: